×
Logo

খেলাধুলা

হামজার পর সাফ খেলতে ঢাকায় ফারহান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

হামজার পর সাফ খেলতে ঢাকায় ফারহান

ফাইল ছবি

সাফ মিশনে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ফারহান আলী ওয়াহিদ। সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

কানেক্টিং ফ্লাইট জটিলতার কারণে দেশে ফিরতে বিলম্ব হয় ফারহানের। আজ সকাল সাড়ে নয়টায় পৌঁছানোর কথা থাকলেও কাতার এয়ারওয়েজের শিডিউল বাতিলের কারণে পরিবর্তন আসে যাত্রাসূচিতে।

সাফের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে এই উইঙ্গারের। এবারই প্রথম ফারহান হোম ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন।

স্ট্রাইকারের অভাবে ঘুচাতে ফারহান হতে পারেন কোচের সেরা পছন্দ। ক্ষিপ্রতা, বলের নিয়ন্ত্রণ ও সবশেষ আসিয়ান কাপে পাওয়া গোল এগিয়ে রাখতে পারে এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকে।

এর আগে, সোমবার ভোর সাড়ে ছয়টায় ইংল্যান্ড থেকে বাংলাদেশে পা রাখেন হামজা চৌধুরী। বিকেলে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।

ভুটানের বিপক্ষে টাইগারদের জয় এবং একই প্রতিপক্ষের বিপক্ষে শ্রীলঙ্কার ড্রয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আগামী বুধবার (১১ নভেম্বর) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

/এএম

Logo