×
Logo

খেলাধুলা

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন মাহফিজুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন মাহফিজুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন।

দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

/এএন

Logo