×
Logo

খেলাধুলা

ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, লক্ষ্য ৩৬৯ রান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম

ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, লক্ষ্য ৩৬৯ রান

সিলেট টেস্টের পঞ্চম দিনের সকালে ১০ ওভার ব্যাটিং করে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

এদিন সকালে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ১৪০ রান নিয়ে ব্যাট করতে নামা কাভেম হজ আউট হয়েছেন ১৪২ রানে। তাঁকে আউট করেন নাঈম হাসান। ৯ রান করা জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ১ রান করা শামার জোসেফকে ফেরান নাঈম। ৬ উইকেটে ৩৯৮ রান তুলতেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটি থেকে আসে ৮৫ রান। তাইজুল ইসলামের শিকার হয়ে জশুয়া ডি সিলভা ফিরলে ভাঙে এই জুটি। অর্ধশতক করার পর মিরাজের শিকার হয়ে ফেরেন ব্র্যান্ডন কিং। এরপর কাভেম হজ ও কেভিন উইকহ্যাম মিলে গড়েন ১৬৫ রানের জুটি। ৭৮ রান করে আউট হন উইকহ্যাম।

এর আগে, প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।

/এসআইএন

Logo