সাফ চ্যাম্পিয়নশিপ
সেমিফাইনালে বাংলাদেশ, লঙ্কানদের সাথে ড্র ভুটানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
প্রায় দুই যুগ পর সাফ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা এবার গ্রুপের অপর দুই দলের সমতায় শেষ হওয়া ম্যাচের বদৌলতে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
রোববার (৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ভুটান। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে দুই দলই সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।
এই ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ থেকে বাংলাদেশের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়।
আসরের সমীকরণ অনুযায়ী, এই ম্যাচে ভুটান হেরে গেলে বা ড্র করলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার কথা ছিল। কারণ ড্র করায় ভুটান দুই ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে, যেখানে বাংলাদেশের সংগ্রহ ইতোমধ্যেই ৩ পয়েন্ট।
নিজেদের শেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই হাইভোল্টেজ ম্যাচটি এখন রূপ নিয়েছে দু'দলের মধ্যকার গ্রুপ সেরা নির্ধারণের লড়াইয়ে।
/এমএইচআর