×
Logo

খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপ

তিন গোলের জয়ে সেমিতে এক পা পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

তিন গোলের জয়ে সেমিতে এক পা পাকিস্তানের

মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে হারলেও কাগজে কলমে টিকে আছে মালদ্বীপের শেষ চারে যাওয়ার আশা।

রোববার (৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে পাকিস্তান।

ম্যাককিল আব্দুল্লাহর সফল স্পট কিক থেকে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় তারা। দ্বিতীয় গোলটি পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ৫ মিনিট পর স্কোরলাইন ২-০ করেন নাজিব উল্লাহ। ২৪ মিনিটে এই ফরওয়ার্ডের গোলেই ৩-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে মালদ্বীপ। নিজেদের রক্ষণ সামলে আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি তারা। শেষ চারে যেতে হলে নিজেদের পরবর্তী ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারতে হবে মালদ্বীপকে।

/এমএইচআর

Logo