×
Logo

খেলাধুলা

২য় ওয়ানডে

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগোলো ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগোলো ভারত

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়েনডেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ৪ রানের জয় পেয়েছে ভারত। ম্যাচে কিউইদের উপর রীতিমত ছড়ি ঘুরিয়েছে ভারতীয় বোলাররা।

শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনের হানরি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

এদিন বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা। ম্যাচের দৈর্ঘ্য কমে গিয়ে দাঁড়ায় ৪৭ ওভারে। ভারতের বোলারদের তোপে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় কিউইরা। গুরনূর ৩০ রানে নেন ক্যারিয়ারসেরা চার উইকেট।

মাত্র ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ৪৭ রানে হারায় চার উইকেট। শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারত

পরে নামান ধীরের ব্যাটে আসে গুরুত্বপূর্ণ রান। ২১ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২২ রান। হাতে তিন উইকেট। ঠিক তখনই আবার বৃষ্টি। শেষ পর্যন্ত মাঠে আর গড়ায়নি খেলা। ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ৪ রানে জয় পায় ভারত।

/এমএইচআর

Logo