৩০ রানের লিডে থামলো বাংলাদেশ, হৃদয় অপরাজিত ২৪২ রানে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজের তৃতীয় দিনে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ওপর ভর করে ৩৮৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
সিলেটে আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। উইকেটে ময়েশ্চার থাকার পরও প্রথম আধা ঘণ্টা ভালো ব্যাটিং করেন দুজন। এই জুটি যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলো, তখনই বাধা ওয়ারিকান। এই স্পিনারকে ড্রাইভ করতে গিয়ে আউট হন মুশফিক। এরপর লিটন দাসও পড়েন ওয়ারিকানের স্পিন ফাঁদে। মাত্র ৮ রানে কাটা পড়েন এই ব্যাটার। টিকতে পারেননি মেহেদী মিরাজ ও হাসান মাহমুদও।
এর মধ্যে এক প্রান্ত ধরে রেখে সেঞ্চুরি তুলে নেন তাওহীদ হৃদয়। এরপর তুলে নেন দেড়শ, দুইশও। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন তাওহীদ। একপর্যায়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও হন তিনি। এরপর তাসকিন সিলসের শিকার হলে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান।
এর আগে, প্রথম ইনিংসে আমির জঙ্গুর সেঞ্চুরিতে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
/এসআইএন