×
Logo

খেলাধুলা

চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়

চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। শনিবার (৭ নভেম্বর) সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এ মাইফলকে পৌঁছান তিনি।

এর আগে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। ৮ উইকেটে ৩৪৫ রান।

সিলেটে আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। উইকেটে ময়েশ্চার থাকার পরও প্রথম আধা ঘণ্টা ভালো ব্যাটিং করেন দুজন। এই জুটি যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিল, তখনই বাধা হয়ে দাঁড়ান ওয়ারিকান। এই স্পিনারকে ড্রাইভ করতে গিয়ে আউট হন মুশফিক। এরপর লিটন দাসও পড়েন ওয়ারিকানের স্পিন ফাঁদে। মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। টিকতে পারেননি মেহেদী মিরাজ ও হাসান মাহমুদও।

এর মধ্যে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন তাওহীদ হৃদয়। এরপর পূর্ণ করেন দেড়শ রানও। তাইজুল ও হৃদয়ের জুটি পেরিয়েছে শতরানের ঘর। ১১৭ রানের জুটি ভাঙে তাইজুল আউট হলে। এর আগে প্রথম ইনিংসে আমির জঙ্গুর সেঞ্চুরিতে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

/এসআইএন

Logo