×
Logo

খেলাধুলা

চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, নেওয়া হলো হাসপাতালে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, নেওয়া হলো হাসপাতালে

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ শিবিরে ইনজুরির ধাক্কা। বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান সাদমান ইসলাম। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর বাঁহাতি ওপেনারকে নেয়া হয়েছে হাসপাতালে।

এক বিজ্ঞপ্তিতে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন পর্যবেক্ষণে আছে। পাঠানো হবে এমআরআই স্ক্যানিং করার জন্য।

এর আগে, মেহেদি হাসান মিরাজের করা ৭৮তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটফট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। ফিজিও মাঠে নেমে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও খুব একটা উন্নতি হয়নি। হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় সাদমানকে।

তড়িঘড়ি ফিজিও মাঠে নেমে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। পরে ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকলেও শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।

চলমান টেস্টে তার ব্যাট করা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে। প্রথম ইনিংসে ৩৫৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলের রান ৩ উইকেটে ৬৩। সাদমান এখনও ব্যাট করতে নামেননি।

/এএম

Logo