×
Logo

খেলাধুলা

সিলেট টেস্ট

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের জোড়া আঘাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের জোড়া আঘাত

সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে দুইভাগে ভাগ করা যায়। প্রথমটা বাংলাদেশি বোলারদের দাপট। দ্বিতীয়টা টপ অর্ডারের ব্যাটারদের হারানোর পর সফররত ওয়েস্ট ইন্ডিজের নতুন জুটি। সেশন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৮৬ রান তুলেছে ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

আগে বোলিং করতে নেমে সেই তাসকিনের হাতেই প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। ৯ রান করা ব্রেন্ডন কিংকে মাত্র ৯ রানে থামান এই পেসার। ষষ্ঠ ওভারে তিন নম্বরে নামা হজকে বোল্ড করেন হাসান মাহমুদ। ১৪ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর জশুয়া ডি সিলভাকেও ১২ রানে তাসকিন লেগ বিফোরের ফাঁদে ফেললে ২৭ রানে তৃতীয় উইকেট হারায় অতিথিরা।

তবে প্রথম সেশনের শেষটা ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট হারানো দলটি লাঞ্চে গেছে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে। আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে আরও ৫৯ রান।

/এমএইচআর

Logo