চ্যাম্পিয়নস লিগ
ম্যানসিটি-আর্সেনালের জয়, হেরেছে লিভারপুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজ নিজ ম্যাচে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তবে তুরস্কের ক্লাব ফেনারবাচের কাছে হোঁচট খেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল।
বুধবার (৪ নভেম্বর) আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো।
তুরস্কের ক্লাব ফেনারবাচের বিপক্ষে ২৫ মিনিটে ১৯ বছর বয়সী ট্রে নিয়োনির গোলে প্রথম লিড নিয়েছিলো অলরেডরাই। তবে চার মিনিট পরই মেসন গ্রিনউডের ফ্রি কিক থেকে সমতা ফেরে ফেনারবাচে।
ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে নেমে আলেক্সান্ডার ইসাকের গোলে আবারও এগিয়ে যায় লিভারপুল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট। আর্চি ব্রাউন আর ভেদাত মুরিকির গোলে ৩-২ গোলের ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় ফেনারবাচের। কারণ ২০০৮ সালের পর চ্যাম্পিয়নস লিগে এটি প্রথম জয় তুরস্কের ক্লাবটির।
আরেক ম্যাচে লাইপজিগের রেড বুল অ্যারেনায় স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে ম্যানসিটি।
প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া লাইপজিগকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরান রিডল বাকু। এন্সো ফের্নান্দেসের হেডে সিটি ফের এগিয়ে যাওয়ার পর, সমতা টানেন আন্তোনিও নুসা। ম্যাচে খুব একটা ভালো করতে না পারলেও ব্যবধান গড়ে দেন আর্লিং হলান্ড। ৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন তিনিই।
অপরদিকে, স্লাভিয়া প্রাহার মাঠে দুই গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে বেশ ভুগেছে আর্সেনাল। শেষ সময়ে গোলও হজম করে তারা। তবে বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেয়নি মিকেল আর্তেতার দল। ২-১ গোলে জেতা ম্যাচে শেষদিকে জয়সূচক স্কোরটি করেন ইয়োকেরেশ।
/এমএইচআর