×
Logo

খেলাধুলা

আধুনিক ক্রিকেটের কিং কোহলির জন্মদিন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

আধুনিক ক্রিকেটের কিং কোহলির জন্মদিন আজ

আধুনিক ক্রিকেটের অন্যতম নিখুঁত ব্যাটসম্যান ভিরাট কোহলির ৩৮ তম জন্মদিন আজ।    

দিল্লির এক সাধারণ তরুণ থেকে গত দেড় দশকে কোহলি নিজেকে পরিণত করেছেন ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য 'রান মেশিনে'। নিজের ফিটনেস আর আগ্রাসী মানসিকতা দিয়ে তিনি পুরো ভারতীয় দলের শরীরী ভাষাই বদলে দিয়েছেন।

শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড একসময় অসম্ভব মনে হলেও, কোহলি সেই রেকর্ড ভেঙে ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরির মালিক হয়েছেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মাঠে তার বেপরোয়া উদযাপন অনেক সময় সমালোচিত হলেও, রান তাড়া করার সময় তার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ক্যারিয়ারের উত্থান-পতনের মাঝেও খাদের কিনারা থেকে ফিরে আসার যে নজির তিনি রেখেছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়।

ব্যাটিংয়ের নিখুঁত ব্যাকরণ আর রান করার তীব্র ক্ষুধা তাকে এই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে। ক্রিকেটবিশ্ব তাকে শুধু একজন গ্রেট ব্যাটার হিসেবেই নয়, বরং হার না মানা এক যোদ্ধা হিসেবেই মনে রাখবে।

/এসএম/এএন


Logo