×
Logo

খেলাধুলা

মেসি পরবর্তী আর্জেন্টিনার প্রথম স্কোয়াড ঘোষণা স্কালোনির, কারা রয়েছেন দলে

ডাক পাননি রদ্রিগো-সেলসো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

মেসি পরবর্তী আর্জেন্টিনার প্রথম স্কোয়াড ঘোষণা স্কালোনির, কারা রয়েছেন দলে

নভেম্বরে ফিফা উইন্ডোর দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কালোনির চূড়ান্ত স্কোয়াডে নেই রদ্রিগো দি পল, জোভান্নি লো সেলসো এবং নিকো গঞ্জালেসের মতো তারকারা।

আর্জেন্টিনার জার্সিতে এরইমধ্যে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। এলএমটেন বিহীন আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর সেই দুই ম্যাচে নেই বহু হেভিওয়েট তারকা।

ফর্ম বিবেচনায় নেই দি পল, সেলসো ও গঞ্জালেস। আর নিষেধাজ্ঞার কারণে নেই পারেদেস ও মলিনা। এ ছাড়া চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে লাওতারো মার্তিনেজকে, চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরো।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ সেন্টার-ব্যাক আনসেলমিনো। নিজেদের প্রমাণ করার সুযোগ নিকো পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও ভালেন্তিন বার্কোদের মতো তরুণ তুর্কিদের।

২৮ সদস্যের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (চেলসি), হেরেনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (অ্যাটলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), অগাস্টিন জিয়াই (পালমেইরাস), অ্যারন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), রোমান ভেগা (জেনিত)।

মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), মাক্সিমো পেরোনে (কোমো ), এজেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো)।

ফরোয়ার্ড: মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (ফিওরেন্তিনা), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেতিকো মাদ্রিদ), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভারপ্লেট), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেজ (অ্যাটলেতিকো মাদ্রিদ)।

/এমএইচআর

Logo