×
Logo

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বায়ার্ন, ভিয়ারিয়ালের বিপক্ষে গোল উৎসব পিএসজি'র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বায়ার্ন, ভিয়ারিয়ালের বিপক্ষে গোল উৎসব পিএসজি'র

হাইভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে দাপট দেখালো গোল পায়নি বায়ার্ন। 

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে দলকে লিড এনে দেন লিনাট কার্ল। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড লাইমার। তাতে সহজ জয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। ৪ ম্যাচে, ২ জয়ে, টেবিলে আটে অবস্থান বায়ার্নের। 

আরেক ম্যাচে, ভিয়ারিয়ালকে গোল বন্যায় ভাসিয়েছে পিএসজি। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে চার বার বল জড়ায় ফরাসি জায়ান্টরা। 

জোয়াও পেদ্রো, ডিজাইয়ার দুয়ে, সেনি মাউলু, ফাবিয়ান রুইজদের পায়ে স্কোরলাইন ৪-০। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। 

ম্যাচ ৭৮ মিনিটে, ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেক ঠুক দেন ডেভিড বলি। তাতে ৬-০ গোলের বড় জয়ে শীর্ষে থেকেই মাঠ ছাড়ে পিএসজি। ৪ ম্যাচের সবকটিতেই জয় আছে তাদের।

/এআই  


Logo