×
Logo

খেলাধুলা

লা লিগায় রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

লা লিগায় রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

জয়ের ধরা অব্যাহত রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোস'রা।

প্রতিপক্ষের মাঠে বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে আক্রমণের ধাঁর বাড়াতে থাকে রিয়াল মাদ্রিদ।  খেলার ৯ মিনিটে, সফল স্পটকিক থেকে, দলকে ১-০ গোলের লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচের ২১ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। ৩৬ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত ভলিতে তৃতীয় গোলটি করেন আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্ডে। 

দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ খেলে সান্তান্দার। এই সময়ে আর কোনো গোল হজম করেনি তারা। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। 

উল্লেখ্য, এই জয়ে, ১১ ম্যাচে, ২৭ পয়েন্ট নিয়ে, টেবিলে তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

/এআই 

Logo