ইংলিশ প্রিমিয়ার লিগ
সুপার সানডেতে প্রস্তুত অ্যানফিল্ড, মুখোমুখি আর্সেনাল-লিভারপুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ হাইভোল্টেজ লড়াই। ঐতিহ্য আর মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও আর্সেনাল।
রোববার (১ নভেম্বর) অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় বর্তমান চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে লিভারপুল।
নিজেদের মাঠে টানা জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের ধারায় রয়েছে অলরেডরা।
অন্যদিকে, আট ম্যাচে সাত জয় নিয়ে শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে আর্সেনাল। তবে ইনজুরির কারণে দুই দলকেই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি সামলাতে হচ্ছে।
মূলত, লিভারপুলের আক্রমণভাগের গতি ও প্রেসিং সামলানো আর্সেনালের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পাল্টা আক্রমণ এবং বল দখলে রেখে খেলার কৌশলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে আর্সেনালও। অ্যানফিল্ডে স্বাগতিকদের ঐতিহাসিক আধিপত্য ভাঙতে মরিয়া গানাররা।
/এমএইচআর