×
Logo

খেলাধুলা

স্লো ওভার রেট

জরিমানার মুখে লঙ্কান ক্রিকেট দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

জরিমানার মুখে লঙ্কান ক্রিকেট দল

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে হারের পর এবার মাঠের বাইরেও দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। স্লো ওভার রেটের দায়ে জরিমানা গুনতে হচ্ছে লঙ্কানদের।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে লঙ্কানরা।

ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় শ্রীলঙ্কা দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস ও চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন এই অভিযোগ তোলেন।

অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ফাইনালে হারের হতাশার পর মাঠের বাইরের এই শাস্তি শ্রীলঙ্কার জন্য বাড়তি ধাক্কা হয়েই এলো।

/এমএইচআর

Logo