×
Logo

খেলাধুলা

সাফের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় শমিত সোম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

সাফের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় শমিত সোম

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় এসেছেন শমিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডারকে ঘিরে আগ্রহ থাকলেও তার সামনে রয়েছে পুরোপুরি ফিট হওয়ার চ্যালেঞ্জ।

হাঁটুর চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি শমিত। এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। ফলে সাফের আগে অনুশীলনে তার অংশগ্রহণ এবং ম্যাচ খেলার জন্য কতটা প্রস্তুত হয়ে উঠতে পার, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত আটটায়। গ্রুপ পর্বে স্বাগতিকদের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১১ নভেম্বর, একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে।

/এএম 

Logo