×
Logo

খেলাধুলা

স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে স্থগিত করা হয়েছে কোপা দেল রের প্রথম রাউন্ডের বুধবারের ২৪টি ম্যাচ। দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে বিবিসি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ঘটে প্রাণহানির এই ঘটনা। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। এতে কয়েকটি ফুটবল দলের যাতায়াতেও প্রভাব পড়ে।

স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে ছিল রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগো, লেভান্তে ও দেপোর্তিভো আলাভেসের খেলা। ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে। তবে বৃহস্পতিবারের নির্ধারিত ম্যাচগুলো নিয়েও ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।   

/এএম

Logo