×
Logo

খেলাধুলা

সম্পূর্ণ ফিট না হয়ে মাঠে ফিরবেন না বাটলার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম

সম্পূর্ণ ফিট না হয়ে মাঠে ফিরবেন না বাটলার

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত মাঠে ফিরতে চান না ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। ফলে আগামী বছরের দক্ষিণ আফ্রিকা সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান জস বাটলার। পরে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। চোটের কারণে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়া সফরে খেলতে পারেননি এই ইংলিশ তারকা।

এখনও তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি। পুনর্বাসনে তাড়াহুড়া না করে পুরোপুরি সুস্থ হয়ে ওঠাকেই অগ্রাধিকার দিচ্ছেন বাটলার। ফলে আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও অনিশ্চিত তার উপস্থিতি। মাঠে ফিরতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তাকে।

উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাটলারের অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। তবে তার পুনর্বাসনে ঝুঁকি না নিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার পরই ফেরানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

/এমএইচআর

Logo