×
Logo

খেলাধুলা

মিরপুর টেস্ট

৯৯ রানে অপরাজিত সাদমানকে অপেক্ষায় রাখলো আলোকস্বল্পতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

৯৯ রানে অপরাজিত সাদমানকে অপেক্ষায় রাখলো আলোকস্বল্পতা

মিরপুর টেস্টে আলোক স্বল্পতায় আগেভাগেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা। সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন সাদমান ইসলাম। ৯৯ রানে অপরাজিত আছেন বাংলাদেশি ওপেনার।

উইন্ডিজের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ইনিংসের শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৫৯ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও মুমিনুল হক। এই জুটি ভাঙে মুমিনুল ২৮ রানে প্যাভিলিয়নে ফিরলে। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হাসান শান্তও। জোমেল ওয়ারিকানের শিকার হওয়ার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৯ রান।

আগের দিন অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিমের জায়গায় নেমে দারুণ খেলছিলেন তাওহিদ হৃদয়। ৪২ রান করে পায়ে টান পড়ে এই ব্যাটারের। স্ট্রেচারে করে তাকে বাইরে নিতে হয়। এরপর বাকি সময়টা অনায়াসে কাটিয়ে দেন লিটন-সাদমান।

২১৯ বল খেলে ১০ বাউন্ডারিতে ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান। লিটন রয়েছেন ২৮ বলে ১০ রানে অপরাজিত। বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে।

/এএম

Logo