এশিয়া কাপ আর্চারি
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্বর্ণ জয়ের এই লড়াইয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিন প্রতিভাবান আর্চার বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।
এদিন ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রদর্শন করেন বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে তারা যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করেন, যার ফলে বাংলাদেশের মোট স্কোর দাঁড়ায় ২৩০।
অন্যদিকে, প্রতিপক্ষ কাজাখস্তান চার এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট নিয়ে মোট ২২০ স্কোর গড়তে সক্ষম হয়। ফলে ১০ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিজেদের করে নেন বাংলাদেশের নারী আর্চাররা।
/এমএইচআর