এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে সবশেষ এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ১০-০ ব্যবধানে হেরেছিল দল।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বসে বাংলাদেশ। দ্বিতীয় মিনিট হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে এবং পরের মিনিটে মানদ্বীপ সিং নিখুঁত হিটে লক্ষ্যভেদ করেন।
এরপর মানদ্বীপ ও লাকরা শিলানান্দের গোলে ব্যবধান বাড়ে আরও। দ্বিতীয় কোয়ার্টারে আভিষেক ও নীলাকান্ডের লক্ষ্যভেদে স্কোরলাইন ৬-০ করে নিয়ে বিরতিতে যায় প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।
তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল আর হারমানপ্রীতের এক গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে ভারত। চতুর্থ কোয়ার্টারে আরও চারটি খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে পিটার গেরহার্ডের দল। রাউন্ড রবিন লিগে পরের ম্যাচে বৃহস্পতিবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
/এমএইচআর