×
Logo

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে কামিন্দু মেন্ডিসের অর্ধশতকে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে লঙ্কান বোলারদের বোলিং তোপে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। আর হাসান নাওয়াজের ব্যাট থেকে আসে ১৭ রান। শেষ দিকে শাহিন আফ্রিদির ১৫ রানের ইনিংসে কোনোরকমে একশ পার করে পাকিস্তান।

জবাবে শুরুতেই অর্ধশত রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। এই জুটি ভাঙ্গে আভিষ্কা ফার্নান্ডো ১৬ রান করে আউট হলে। উইকেটে টিকতে পারেননি কুশল মেন্ডিস।

তবে কামিন্দু মেন্ডিস একপ্রান্ত আগলে রেখে রতনায়েককে নিয়ে ৫২ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৬২ রানে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস।

/এমএইচআর 

Logo