ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ফিজিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। বুরুন্ডির বিপক্ষে হারের হতাশা কাটিয়ে জয়ে ফিরেছে বায়েজিদ-ফাহিমরা।
আজারবাইজানের বাকুতে ‘জি’ গ্রুপের ম্যাচে শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটে মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। ২-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ফিজি। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন বায়েজিদ।
এ নিয়ে পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হার নিয়ে বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। এর আগে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরেছিল দল।
/এএম