ফাইল ছবি
রিশাদ হোসেনের পর এবার বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজুর রহমান। সব ঠিক থাকলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি।
অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন বাঁহাতি এই পেসার। বিসিবির সবুজ সংকেত পেলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে।
জানা গেছে, অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার সম্ভাবনা থাকায় বিসিবির নতুন টুর্নামেন্টের (ডমেস্টিক থ্রি বা ডি থ্রি) টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।
রিশাদ হোসেন আগের আসরের মতো এবারও খেলবেন হোবার্ট হারিকেন্সে। এবারের আসরে বিগ ব্যাশে থাকছেন এই দুজন বাংলাদেশি খেলোয়াড়। এ কারণে ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলবেন না মোস্তাফিজ-রিশাদ।
/এএম