চ্যাম্পিয়নস লিগ
শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে আটকে দিলো আর্সেনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম
আলিয়াঞ্জ অ্যারিনায় শেষ মুহূর্তের দারুণ প্রত্যাবর্তনে বায়ার্ন মিনিখের সাথে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
চ্যাম্পিয়নস লিগে আলিয়াঞ্জ অ্যারেনায় জমে উঠেছিল হাইভোল্টেজ লড়াই। ২৫ মিনিটে বুকায়ো সাকার বদলি নেমেই গোল করে আর্সেনালকে এগিয়ে দেন এজে। তবে ৩৫ মিনিটে হ্যারি কেইনের দুর্দান্ত পাস থেকে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান ডেভিস।
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। চ্যাম্পিয়নস লিগে এটি তার টানা ১০ ম্যাচে গোল, আর প্রতিযোগিতায় ৫৮তম গোল। কিন্তু ম্যাচের শেষ কথা তখনও বাকি। যখনই জয়ের প্রহর গুনছে বায়ার্ন, তখনই সে আশায় পানি ঢেলে দেন ডেকলান রাইস। ৮২ মিনিটে তার দুর্দান্ত শটে সমতায় ফেরে আর্সেনাল। শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি দুই জায়ান্টের।
এই ড্রয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে আর্সেনাল। আর সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বায়ার্ন ১৪তম স্থানে।
/এএম