আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:১৭ এএম
বাঁচা-মরার লড়াইয়েও মান রক্ষা হলো না বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে তাওহিদ হৃদয়ের দল। বাংলাদেশের দেয়া ১৬০ রানের টার্গেট ৮৭ বল হাতে রেখেই টপকে যায় আফগানরা। টানা দুই পরাজয়ে আসর থেকে বিদায় ফিল সিমন্স শিষ্যদের।
শারজায় একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা সুখকর হয়নি লাল সবুজের। পর পর দুই বলে তানজিদ তামিম ও সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে শুরুতেই আঘাত হানেন ইয়ামিন আহমেদজাই। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর আগেই সাজঘরে নাজমুল শান্ত, রানের খাতা না খুলেই ফেরেন তাওহীদ হৃদয়।
২৮ রানে ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে টাইগার ব্যাটিং। এরপর সাইফ ৪১ আর পারভেজ ইমন ৭০ করলেও আফগানদের বোলিং তোপে ১৬০ রানেই থামে টাইগারদের ইনিংস। জবাবে শুরুতেই গুরবাজকে ও সেদিকুল্লাহ অতলকে ফেরান তাসকিন। আর ইব্রাহীম জাদরানকে আউট করেন মোস্তাফিজ। তবে রহমত শাহের অর্ধশতকে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। আসর থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।
/এসআর