উয়েফা চ্যাম্পিয়নস লিগ
মহারণের ম্যাচে রাতে মুখোমুখি বায়ার্ন-আর্সেনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
ইউরোপীয় ক্লাব ফুটবল ভক্তদের যেন সপ্নের সপ্তাহ কাটছে। পিএসজি-বার্সা মহারণের পরের রাতেই বুধবার (২১ অক্টোবর) বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল ম্যাচ। আলিয়াঞ্জ অ্যারেনায় হতে যাওয়া এই ম্যাচের আগে অনেকটা এগিয়ে থার কথা আর্সেনালের।
অবশ্য গানারদের ফেভারিট বলার প্রথম কারণ দলটির ফর্ম। ইপিএলে আধিপত্য দেখাচ্ছে আর্তেতার দল। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দুই ম্যাচে নাপোলিকে ১-০ আর লিলের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে নর্থ লন্ডনের ক্লাবটি। দুই ম্যাচেই ক্লিন শিট। রক্ষণে শৃঙ্খলা আর আক্রমণে কার্যকারিতা, দুইয়েরই প্রমাণ দিয়েছে মিকেল আর্তেতার দল।
অন্যদিকে বায়ার্ন মিউনিখ আছে কিছুটা বিপাকে। নিজেদের সবশেষ ম্যাচে নরওয়ের ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয় করেছে দলটি। কিন্তু সমস্যা বেড়েছে সেই ম্যাচে দলের অন্যতম সেরা পারফর্মার মাইকেল ওলিসে দেখেছে লাল কার্ড দেখায়। ওলিসের পাশাপশি আর্সেনাল ম্যাচে হেডকোচ ভিনসেন্ট কোম্পানিকে নিয়েও তৈরী হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে এই ম্যাচে নাও থাকতে পারেন তিনি। সেই সাথে চোটের কারণে অনিশ্চিত জামাল মুসিয়ালা।
পায়ের চোট কাটিয়ে ফিরলেও গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের খেলা নিয়ে রয়েছে সংশয়। ব্যক্তিগত কারণে অনুশীলন মিস করা জশুয়া কিমিখের খেলার বিষয়টিও নিশ্চিত নয়। তবে বায়র্নকে দুটি বিষয় উৎসাহিত করবে। প্রথমত ঘরের মাঠের দর্শক সমর্থন আর দ্বিতীয়ত পরিসংখ্যান। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে আগের সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে জার্মান।
এদিকে রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামবে ইউসিএলের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। নিজেদের সবশেষ ম্যাচে সেরা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে রিয়াল।
তবে সেভিয়ার বিপক্ষে লা লিগার সেই ম্যাচে ছিলো না, লিগে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ইউসিএলের ম্যাচে রাতে মাঠে নামবেন ভিনি। আর তাতেই শঙ্কিত কিছু রিয়াল সমর্থক। কারণ লম্বা সময় ধরে খুব বাজে ফর্মে এই ব্রাজিলিয়ান। গোলতো পাচ্ছেনই না, ভিনির কারণে রক্ষটাও দুর্বল হচ্ছে রিয়ালের। তাইতো লাইপজিগের বিপক্ষে মাচটি ভিনি জন্য এসিট টেস্ট।
/এমএইচআর