×
Logo

খেলাধুলা

মহাদেশীয় আসরে ব্যর্থ, তবুও র‍্যাঙ্কিংয়ে এগোলো নারী ফুটবল দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

মহাদেশীয় আসরে ব্যর্থ, তবুও র‍্যাঙ্কিংয়ে এগোলো নারী ফুটবল দল

এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার (২০ অক্টোবর) নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এতে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের মেয়েদের। ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা।

বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল। দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশের পয়েন্ট কমেনি খুব বেশি ।

এছাড়া গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করায় বেড়েছে বাংলাদেশের পয়েন্ট। এই ড্র'য়ে এক ধাপ পিছিয়েছে মিয়ানমার। ৫৫ থেকে এখন ৫৬ নাম্বারে দলটা।

উল্লেখ্য, মিয়ানমারকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করে ফিফার আলোচনায় এসেছিল দলটি। এবার এশিয়ান গেমসে জয় না পেলেও মিয়ানমারের বিপক্ষে ড্রয়ের সুবাদে র‌্যাংকিংয়ে এক ধাপ এগোল লাল-সবুজ বাহিনী।

/এমএইচআর

Logo