ত্রিদেশীয় সিরিজ
স্লো ওভার রেটে জরিমানা, শান্ত-হৃদয়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ কাটা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ। টাইগারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মূলত, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়। আইসিসির আচরণবিধির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানার বিধান রয়েছে।
বাংলাদেশে অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এবং অসুস্থতার কারণে সদ্য সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একাদশে ছিলেন না। ফলে ওই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন হৃদয়।
এদিকে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে চাপে রয়েছে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের ম্যাচে (২১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের।
আগামী শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
/এমএইচআর