×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও বড় হার, হোয়াইটওয়াশ জ্যোতিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও বড় হার, হোয়াইটওয়াশ জ্যোতিরা

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের দেয়া ১৭৩ রানের লক্ষ্য ১৬৪ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়  জিরা।

এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪৫ রানেই সাজঘরে ফেরেন টপঅর্ডারের চার ব্যাটার। ওপেনার মুরশিদা ও শারমিন সুলতানা আউট হয়েছেন দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই। হতাশ করেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারি। ৯ রান করে স্কটের শিকারে পরিণত হন তিনি। নিগার সুলতানা জ্যোতি আউট হয়েছেন ব্যক্তিগত ৩ রানে। তবে স্বর্ণা আক্তারের অর্ধশতকে ১ বল বাকি থাকতেই ৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে শুরুতেই জর্জিয়া ভলকে ফেরান সুলতানা খাতুন। ২১ রান করে ফেরেন বেথ মুনি। এরপর ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন এলিস পেরি ও সাদারল্যান্ড। পেরি ৬৫ ও সাদারল্যান্ড ৭৪ রানে অপরাজিত থাকেন।

/এমএইচআর

Logo