×
Logo

খেলাধুলা

৯৮’ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ, জার্সি উন্মোচন ও ট্রফি প্রদর্শন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

৯৮’ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ, জার্সি উন্মোচন ও ট্রফি প্রদর্শন

৯৮’ স্পোর্টিং ক্লাব ও মিরপুর ৯৮-এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গ্রুপ নির্ধারণের লটারি, জার্সি উন্মোচন ও চ্যাম্পিয়নস ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এর বেঙ্গলি ইন হোটেলে এই গ্রুপ নির্ধারণ অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে উপস্থিত ছিলেন ৯৮’ স্পোর্টিং ক্লাবের অ্যাডমিন রাজিবুল ইসলাম রাজীব, রিয়াজুল ইসলাম মিঠু ও মনজুরুল ইসলাম টপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর মোজোর প্রতিনিধিরা। 

এবারের টুর্নামেন্টে মোট ১৩টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। আগামী ১৬ ও ১৭ অক্টোবর ২০২৬ রাজধানীর উত্তরার এসডিআই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলাগুলো।

/এনএ 

Logo