×
Logo

খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ মহারণে মুখোমুখি পিএসজি-ম্যানসিটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

চ্যাম্পিয়নস লিগ মহারণে মুখোমুখি পিএসজি-ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বিগ ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন পিএসজি ও ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচগুলো।

এই মুহূর্তে মাঠের বাইরের নানা সমস্যায় জর্জরিত ম্যানচেস্টার সিটি। তবে এনজো মারেস্কার অধীনে মাঠের খেলায় কিন্তু দারুন ছন্দে আছে দলটি। তবে আজ হালান্ড, এনজোদের কঠিন পরীক্ষা দিতে হবে চ্যাম্পিয়নদের বিপক্ষে।

অপরদিকে, চলতি মৌসুমে সেরা ছন্দে নেই পিএসজি। লুইস এনরিকের দল লিগে ৬ ম্যাচে মাত্র তিন জয়ে টেবিলের ৬ নম্বরে। সেই দিক বিচার করলে এই ম্যাচে ফেভারিট বলা যায় ম্যানসিটিকে।

অন্যদিকে, ইতালিয়ান ক্লাব রোমার আতিথ্য নেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নামের বিচারে অবশ্যই ফেভারিট রিয়াল। তবে ফর্মটা প্রত্যাশিত যাচ্ছে না লস ব্লাঙ্কোসদের। তাইতো সাবেক ক্লাবের বিপক্ষে হোসে মারিনহোকে দিতে হবে কঠিন পরীক্ষা। লা লিগায় নিষেধাজ্ঞা থাকলেও ইউসিএলের ম্যাচে ভিনিকে পাবে রিয়াল। সেই সাথে নিষেধাজ্ঞা থেকে ফিরছেন কামাভিঙ্গা, গুলার ও বার্নাডো সিলভা।

/এমএইচআর

Logo