×
Logo

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

রোস্টন চেজকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দলে নেই দলের দুই ক্রিকেটার শাই হোপ ও অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ।

মূলত, তিন সংস্করণে খেলার ধকল সামলাতে শাই হোপকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আর ইনজুরি ঝুকি এড়াতে আলজারি জোসেফকে রাখেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

তবে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার কেভিন উইকম। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিনটি সেঞ্চুরি করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিও রয়েছে তার।

পেস আক্রমণে অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে থাকছেন শামার জোসেফ ও জেডন সিলস। স্পিন বিভাগে ভরসা জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ। পাশাপাশি ব্যাটিংয়ে জন ক্যাম্পবেলের ফেরা দলকে স্বস্তি দেবে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন এই ওপেনার।

১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

/এমএইচআর

Logo