×
Logo

খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ মহারণে মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

চ্যাম্পিয়নস লিগ মহারণে মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড

উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইউনাইটেড কে আতিথ্য দেবে মাদ্রিদের ক্লাবটি।

দুই দলের শক্তিমত্তা সমানে সমান বলাই যায়। তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় কিছুটা এগয়ে থাকবে সিমিওনের দল। মাদ্রিদের হোস্টাইল সমর্থক আর পূর্ন ফিট স্কোয়াড বাড়িয়েছে অ্যালেটিকোর ডেপথ। যদিও লিভারপুলের বিপক্ষে হার দিয়ে শুরু হয় দলটির চ্যাম্পিয়নস লিগ অভিযান।

এদিকে সাবাহ এফসির বিপক্ষে বড় জয় চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করে ম্যানইউ। কিন্তু দলটা সেরা ছন্দে নেই, কোচ মাইকেল ক্যারিকের সমস্যাটা আরও বড় হয়েছে লম্বা ইনজুরিতে। কবি মাইনু, বেঞ্জামিন সেসকো, নুসাইর মাজরাউই, উগাতেৃর মতো গুরুত্বপূর্ন ফুটবলার মিস করবেন এই ম্যাচ। ইপিএলে সবশেষ চার ম্যাচে জয়হীন ম্যানচেস্টারের ক্লাবটি।

এছাড়াও রাতে লড়বে বায়ার্ন মিউনিখ-ভাইকিংস, ইন্টার মিলান-ক্লাব ব্রুগ, ভিয়ারিয়াল-নাপোলি আর পিএসভি-লাইপজিগ।

/এমএইচআর

Logo