×
Logo

খেলাধুলা

শেষ বেলায় ৩ উইকেট হারালেও ড্রাইভিং সিটে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেষ বেলায় ৩ উইকেট হারালেও ড্রাইভিং সিটে বাংলাদেশ

শেষ বিকেলে ৫ ওভারের ব্যবধানে তিন উইকেট হারালেও আবুধাবি টেস্টে চালকের আসনে বাংলাদেশ। হাসান মাহমুদের হ্যাটট্রিকের পর মুশফিক-শান্তর ব্যাটিং দৃঢ়তায় বড় লিড নিয়েছে টাইগাররা। তৃতীয় দিনশেষে স্কোর ৬ উইকেটে ২২৩ রান, লিড ৩২৯ রানের।

৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। শুরুতেই আফগান শিবিরে আঘাত হানেন এবাদত হোসেন। এরপর শুরু হাসান মাহমুদ শো। ইনিংসের ৮৩তম ওভারের নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই টাইগার পেসার। টেস্টে বাংলাদেশের কোনো পেসারের এটাই প্রথম হ্যাটট্রিক। এরপর ইয়ামিনকে ফিরিয়ে ফাইফার পূরণ করেন এই ডানহাতি পেসার।

কাপ্তান রহমত শাহ'র অপরাজিত শতকে শেষ পর্যন্ত আফগান ইনিংস থামে ২৪০ রানে। হাসান মাহমুদ ৫৫ রানে ৫ উইকেট এবং এবাদত হোসেন ৫৬ রানে ৪ উইকেট নেন।    

১০৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৫৩ রানে সাদমান, তানজিদ তামিম ও মুমিনুল প্যাভিলিয়নের পথ ধরলে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের ১৫৯ রানের জুটিতে দল বসে যায় চালকের আসনে। ৮১ রান করে মুশফিক ফিরলে ভাঙে জুটি। ১ রান বেশি করে ফেরেন শান্ত। এরপর নাইটওয়াচম্যান হাসান মাহমুদও টিকতে পারেননি।

এর আগে, প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ৩৪৬ রান। তৃতীয় দিন শেষে তাই বলা যায়, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই।

/এএম

Logo