×
Logo

খেলাধুলা

বল হাতে ঘূর্ণির পর শেখ মেহেদির সেঞ্চুরি, ঢাকার হয়ে মার্শালের ১৭৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

বল হাতে ঘূর্ণির পর শেখ মেহেদির সেঞ্চুরি, ঢাকার হয়ে মার্শালের ১৭৫

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেটে তিন সেঞ্চুরিতে ঢাকার ৫৪৭ রানের জবাবে দ্বিতীয় দিনশেষে ৩৯৩ রানে পিছিয়ে আছে সিলেট। ঢাকার হয়ে ২৪০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। একাডেমি মাঠে আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে ২৩৯ রানে পিছিয়ে আছে ময়মনসিংহ।

এদিকে, কক্সবাজার স্টেডিয়ামে দ্বিতীয় দিনশেষে শাহাদাত হোসেন দিপুর হার না মানা সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে বরিশালের ২৮২ রানের জবাবে ৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে দিনশেষ করেছে চট্টগ্রাম। ৯২ রানে অপরাজিত আছেন ইরফান শুক্কুর। প্রথম ইনিংসে ১৯৭ রানে এগিয়ে আছে দলটা।

আরেক ম্যাচে মিরপুরে শেখ মেহেদি হাসানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনশেষে রাজশাহীর বিপক্ষে বড় লিড নিয়েছে খুলনা। মেহেদির ১০৪ আর কালাম সিদ্দিকি, ইমরানুজ্জামান ও সামিউন বশিরের ফিফটিতে ৯ উইকেটে ৪৬৩ রান করেছে খুলনা। তাতে ৩৪৪ রানে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছে খুলনা।

এর আগে, প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় রাজশাহী। খুলনার হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট তুলে নেন মেহেদি। 

/এএম

Logo