বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের রেকর্ড গড়লো বায়ার্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম
বুন্দেসলিগার ইতিহাসে ঘটেছে দ্রুততম গোলের রেকর্ড। আর সেই রেকর্ডের সাক্ষী বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরুর মাত্র ৮ সেকেন্ডেই গোল হজম করে বসে জার্মান জায়ান্টরা।
শনিবার (১০ অক্টোবর) অগসবার্গের মাঠে ম্যাচে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের অবিশ্বাস্য এক ভুলে গোল হজম করতে হয় বায়ার্নকে। আর এই সুযোগে বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েছেন অগসবার্গের মিডফিল্ডার রবিন ফেলহাউয়ার।
নয়্যারের চিপ করার চেষ্টা গিয়ে লাগে ফেলহাউয়ারের পিঠে। রিবাউন্ডে বল পেয়ে ফাঁকা পোস্টে জাল খুঁজে নেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডের হিসাবে, গোলটি হয়েছে ৮ দশমিক ৪ সেকেন্ডে। এর মধ্য দিয়ে করিম বেল্যারাবি ও কেভিন ফোলান্ডের নয় সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন ফেলহাউয়ার।
/এমএইচআর