×
Logo

খেলাধুলা

শাস্তির মুখে রোনালদো, 'লম্বা রেসের ঘোড়া' এবার কি থামবেন?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

শাস্তির মুখে রোনালদো, 'লম্বা রেসের ঘোড়া' এবার কি থামবেন?

সম্প্রতি উয়েফা নেশনস লিগ চলাকালে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। তার এ কাণ্ড ভালোভাবে নেয়নি পর্তুগিজ ফুটবল ফেডারেশন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছেন সিআর সেভেন। এরইমধ্যে প্রশ্ন উঠছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। তিনি কি ফিরবেন নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন শিবিরে, নাকি সেই সম্ভাবনারও ইতি ঘটেছে?

শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত প্রক্রিয়া শুরু হয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটিকে জরুরি হিসেবে চিহ্নিত করেছে ফেডারেশন।'

তবে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত 'না' আসা পর্যন্ত পর্তুগালের সব ধরনের ম্যাচ থেকে রোনালদো সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

রোনালদোর বিরুদ্ধে এই পদক্ষেপ আন্তর্জাতিক ফুটবলেও আলোচনার জন্ম দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার সম্ভাব্য শাস্তির ধরন বা মেয়াদ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে, নিজের প্রকাশ্য বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। একইসঙ্গে, শাস্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

তবে, রোনালদোর সাময়িক নিষেধাজ্ঞার অর্থ এই নয় যে তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি নির্ধারিত হয়ে গেছে। তদন্ত শেষে ফেডারেশন কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।

ধারণা করা হচ্ছে সাময়িক এ শাস্তির পরিমাণও নির্ধারিত হতে পারে পর্তুগিজ দলে রোনালদোর ভূমিকা, তার ক্যারিয়ারের সার্বিক চিত্রপটসহ আনুষঙ্গিক আরও কিছু বিষয়ের ওপর ভিত্তি করে। এর আগেও ক্যারিয়ারে একাধিকবার শাস্তির মুখে পড়েছেন তিনি। সেই শাস্তির পরিমাণ কমেছ, এমন নজিরও আছে। ফের মাঠে ফিরে লাল-সবুজ জার্সিতে গোল করে দেশকে আনন্দেও ভাসিয়েছেন তিনি।

রোনালদোর আগমনের পূর্বে ২৮টি গ্লোবাল ও কন্টিনেন্টাল আসরের মধ্যে পর্তুগাল অংশ নেওয়ার সুযোগই পেয়েছে মাত্র ৬ বার, সেখানে তার অভিষেকের পর দলটি খেলেছে অনুষ্ঠিত সবকটি আসরে।

এমনকি রোনালদোর অধীনে ইউরোপসেরার মুকুটও জিতেছে পর্তুগাল। দুইটি উয়েফা নেশনস লিগের ট্রফিও পর্তুগিজরা জিতেছে তারই অধিনায়কত্বে।

চলমান বিতর্কের মধ্যেই শুক্রবার ক্লাব ফুটবলে ফিরেছেন রোনালদো। সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেন তিনি। পেশাদার ক্যারিয়ারে সেটি তার ৯৮০তম গোল।

তবে, রোনালদো সম্প্রতি একাধিকবার বলেছেন দ্রুতই জাতীয় দল থেকে অবসরে যাচ্ছেন না তিনি। এমনকি নিজের ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গেও জাতীয় দলে একসঙ্গে খেলার মজার সুপ্ত বাসনা একবার প্রকাশ করেছিলেন এ মহাতারকা। বয়স পেরিয়েছে ৪১, তবুও রোনালদো তো লম্বা রেসের ঘোড়া। তার থেমে যাওয়া এতটা সহজও নয়। নিজ দেশের জার্সিতে আরও কিছুদিন ক্যারিয়ার রাঙাতেই চাইবেন তিনি।

/এমএইচআর

Logo