×
Logo

খেলাধুলা

আবুধাবি টেস্ট

১৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো আফগানিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

১৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো আফগানিস্তান

দ্বিপাক্ষিক একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে দিন শেষে ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানরা।

শনিবার (১০ অক্টোবর) ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শুরু করে টাইগাররা। প্রথম ইনিংসে আর ২৯ রান যোগ করতেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ ও ৬৭ রানের ইনিংস খেলেন যথাক্রমে দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম। লিটন দাসের ব্যাটে আসে ৫৩ রান।

এদিন ব্যক্তিগত ৯ রান করা তাইজুলকে রিভিও নিয়ে ফেরান মোহাম্মদ সেলিম। তবে হঠাত করে একাদশে সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান লড়াই করেন একাই। তানজিদ তামিম-সাদমান ইসলাম ও লিটন দাসের হাফ সেঞ্চুরির পরও প্রথম দিন খুব একটা রাঙাতে পারেনি বাংলাদেশ।

জবাবে সাদিকুল্লাহ অতলকে ১৭ রানে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ইনিংস লম্বা হয়নি শহিদুল্লাহ ও হাশমতউল্লাহর। তবে এবাদতের শিকার হবার আগে অর্ধশত রানের ইনিংস খেলেন আবদুল মালিক। আউট হন ৬২ রান করে।

এরপর ফিফটি পেরিয়ে ইকরাম আলী খিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন আফগান অধিনায়ক রহমত শাহ। দিনশেষে ৮৪ রানে অপরাজিত তিনি। বাংলাদেশের হয়ে ২ উইকেট পেয়েছেন এবাদত, ১টি করে হাসান মাহমুদ ও মেহেদি মিরাজ।

/এমএইচআর

Logo