চতুর্থ মেয়াদে উয়েফা সভাপতি পদে লড়বেন সেফেরিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
উয়েফার সভাপতি পদে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য নির্বাচনের ঘোষণা দিয়েছেন আলেকসান্দার সেফেরিন। বার্লিনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) উয়েফার ৫৫টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের এক সভায় তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।
এর মাধ্যমে পুনরায় নির্বাচনে না দাঁড়ানোর আগের অবস্থান থেকে সরে এলেন সেফেরিন। যে অবস্থানের কথা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন তিনি।
২০২৭ সালের নির্বাচনে জয়ী হলে ২০৩১ সাল পর্যন্ত ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্বে থাকবেন এই স্লোভেনিয়ান।
ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ নিয়ে ইনফান্তিনোর সঙ্গে বিরোধে জড়ান সেফেরিন। এমনকি তার নেতৃত্বের বিকল্প খুঁজতে শুরু করে উয়েফা। এখনও ফিফা সভাপতির বিপক্ষে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি সংস্থাটি।
তবে এরই মধ্যে সুইজারল্যান্ড ও টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রামন বেগা ঘোষণা দেন ফিফা সভাপতি পদে লড়াইয়ের।
/এএম