মেসির জোড়া অ্যাসিস্টে ২-০ তে এগিয়ে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ এএম
লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে বেনিনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত খেলার সবশেষ অবস্থায় স্কোর শিটে নাম লিখিয়েছেন ওতামেন্দি ও নিকোপাস।
বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে আতিথ্য দেয় আলবিসেলেস্তেরা। দেশের হয়ে আকাশি-সাদা জার্সিতে এই ম্যাচেই শেষবার মাঠে নেমেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ হবার পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ৪৮তম মিনিটে ডেডলক ভাঙেন নিকোলাস ওতামেন্দি মেসির কর্নার থেকে পাওয়া বল ভলিতে জালে জড়ান এ রিভার প্লেট সেন্টার ব্যাক।
ম্যাচের ৬১তম মিনিটে ফের অ্যাসিস্ট করেন মেসি। এবার স্কোরশিটে নাম লেখান নিকো পাজ।
/এমএইচআর