আর্জেন্টিনা বনাম বেনিন
গোলশূন্য সমতায় শেষ হলো মেসির অন্তিম ম্যাচের প্রথমার্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ এএম
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে আর্জন্টিনা ও বেনিন। বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে আতিথ্য দেয় আলবিসেলেস্তেরা। দেশের হয়ে আকাশি-সাদা জার্সিতে এই ম্যাচেই শেষবার মাঠে নেমেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্বাগতিকরা। প্রতিপক্ষ বেনিনের রক্ষণভাগকে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়। তবে লক্ষ্যভেদ করতে পারছিল না আলবিসেলেস্তে ফরোয়ার্ড বাহিনী। মেসিও বেশ কয়েকটি আক্রমণে যায়। তবে সেগুলো জালে পৌঁছাতে ব্যর্থ হয়।
খেলার বয়স যখন মাত্র ১০ মিনিট, তখন এলএমটেনের সম্মানে মিনিট দেড়েকের জন্য খেলা থামিয়ে দেন রেফারি। মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে হাততালি আর ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান।
ফের শুরু হয় খেলা। তবে বিরতির আগ পর্যন্ত গোল পায়নি কোনো দলই। এই ম্যাচে অবশ্য গোলের চেয়েও বড় আকর্ষণ মেসি। প্রথমার্ধে মোট ৬ বার বেনিনের বক্সে বল টাচ করেছেন লিও, নিয়েছেন সর্বোচ্চ ৪টি শটও। আকাশি-নীল জার্সি তুলে রাখা থেকে আর ঘণ্টারও কম সময়ের দূরে তিনি। দ্বিতীয়ার্ধে তার জাদুতে মুগ্ধ হবার বাসনা নিয়েই বসে আছে সারাবিশ্বের কোটি ফুটবল ভক্তরা।
/এমএইচআর