এলএমটেনের সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামল খেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ এএম
নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। এলএমটেনের সম্মানে ম্যাচের দশম মিনিটে খেলায় প্রায় দেড় মিনিটের বিরতি আসে।
বুধবার (৭ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচে দেখা যায় এ দৃশ্য।
ম্যাচ চলাকালীনই মেসির সম্মানে ১০ম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে হাততালি আর ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান।
এসময় মাঠে থাকা খেলোয়াড়েরাও মেসির সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান মেসিকে। স্টেডিয়ামজুড়েও ঝলকানির দেখা মেলে বারংবার। মনুমেন্তাল আর বুয়েনস আইরেসের আকাশে একটা শব্দের প্রতিধ্বনিই শোনা যায়। মেসি, মেসি.........
/এমএইচআর