×
Logo

খেলাধুলা

অক্টোবর আর মেসির মনুমেন্তাল— দেশের মাটিতে শেষ ও শুরুর এই মাঠ দু'হাত ভরে দিয়েছে লিওকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ এএম

অক্টোবর আর মেসির মনুমেন্তাল— দেশের মাটিতে শেষ ও শুরুর এই মাঠ দু'হাত ভরে দিয়েছে লিওকে

দক্ষিণ এশিয়ার মতো দক্ষিণ আমেরিকায় অক্টোবর মাস শীতের আগমনী বার্তা নিয়ে আসেনা। তবে মেসির জীবনে অক্টোবর আর বুয়েনস আইরেসের মনুমেন্তাল যেন এক বসন্তের প্রতিচ্ছবি। শুরু ও শেষের এক দুর্দান্ত মহাকাব্যিক মেলবন্ধন। আর্জেন্টনার হয়ে আকাশি-সাদা জার্সিতে দেশের যে স্টেডিয়ামে মেসি প্রথম খেলেছিলেন, তা হলো এই মাঠ। বিদায়ও নিচ্ছেন এখান থেকেই। শুরু আর শেষের গল্পে তাই রিভার প্লেটে না খেলা মেসির বায়োগ্রাফিতে ক্লাবটির এই মাঠ হয়ে থাকবে অমলিন।

এই মনুমেন্তালে মেসি সবশেষ খেলেন গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ম্যাচে। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তার দুটি স্কোরই তার। আর্জেন্টিনার সবচেয়ে বড় এই স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে কখনও হারেননি লিও। ২৮ ম্যাচে ২২ জয়, ৬ ড্র। ১০ গোল।

মনুমেন্তালে করা মেসির প্রথম গোলটাও ছিল অক্টোবর মাসেই। ২০০৮ সালের ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গোল করেছিলেন মেসি।


কোভিড মহামারি পেরিয়ে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর আর্জেন্টাইনরা প্রথম এই স্টেডিয়ামে ফেরার সুযোগ পান। সেবছর ব্রাজিলে কোপা আমেরিকা জয়ের পর ঘরের মাঠে সেটা ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। মাত্র ৩০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকলেও সেদিন বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে সব গোলই ছিল মেসির, অর্থাৎ হ্যাটট্রিক। সেই ম্যাচেই দক্ষিণ আমেরিকান কোনো দেশের দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পেলের রেকর্ড ভেঙে দেন মেসি। ৭৯ গোলে ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। কনমেবল কনফেডারেশনের রেকর্ডবুক বুক করেন লিও।

কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ জয়ীদের বরণ করে নিতে ২০২৩ সালের ২৩ মার্চ বর্ণিল সাজে সেজেছিল মনুমেন্তাল স্টেডিয়াম। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফ্রি-কিক থেকে একটি গোল করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে তা ছিল মেসির ৯৯তম এবং ক্যারিয়ারের ৮০০তম ম্যাচ।

লিওকে এই মনুমেন্তাল স্টেডিয়াম দুহাত ভরে দিয়েছে। শেষবার এই স্টেডিয়ামে নিজের পায়ের জাদুতে কী উপহার দেবেন মেসি সেই অপেক্ষায় ফুটবলবিশ্ব।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে মেসির পথচলা শেষ হচ্ছে।

/এমএইচআর

খেলা থেকে আরও পড়ুন

ধন্যবাদ জাদুকর

Logo