×
Logo

খেলাধুলা

আর্জেন্টিনার এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন— বিদায়বেলায় মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ এএম

আর্জেন্টিনার এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন— বিদায়বেলায় মেসি

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানবেন মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

বিদায়বেলায় মেসির ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ প্রকাশ করেছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস।’। এতে দেখানো হচ্ছে জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্ত। এসবের মাঝেই শোনা যাচ্ছে আর্জেন্টাইন জাদুকরের কণ্ঠস্বর। ফুটে উঠছে বিদায়ের সুর। তবে রয়েছে স্বপ্ন ও আক্ষেপ না থাকা একটি স্বপ্নিল অধ্যায় দেখার অভিজ্ঞতাও।

মেসি বলেন, 'সেই মুহূর্তটি এসে গেছে। আমি শান্ত মনেই বিদায় নিচ্ছি; আমার সর্বস্ব দিয়েছি। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবসময় আমার হৃদয়ে থাকবেন।'

বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেছেনন মেসি। সেই অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন এই মহাতারকা। জানিয়েছেন, বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করবেন। দল, ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে খুনসুটি ও অনুশীলন পর্বগুলো যেন স্মৃতির ডায়েরিতে লিখে রেখে বারবার মনে করবেন তিনি।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আর্জেন্টাইন ফুটবলে শেষ হতে যাচ্ছে জাদুকর লিও মেসির অধ্যায়। আলবিসেলেস্তেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। বিষাদময় উপলক্ষই বলা যায় ফুটবল ভক্তদের কাছে। আলবিসেলেস্তে জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।

/এমএইচআর

খেলা থেকে আরও পড়ুন

ধন্যবাদ জাদুকর

Logo