×
Logo

খেলাধুলা

রাত পোহালেই আকাশি-নীলে মেসি অধ্যায়ের সমাপ্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

রাত পোহালেই আকাশি-নীলে মেসি অধ্যায়ের সমাপ্তি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আর্জেন্টাইন ফুটবলে শেষ হতে যাচ্ছে জাদুকর লিও মেসির অধ্যায়। আলবিসেলেস্তেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। বিষাদময় উপলক্ষই বলা যায় ফুটবল ভক্তদের কাছে।

বুধবার (৬ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। যেখানে প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থক বেনিনের বিপক্ষে এই ৩৯ বছর বয়সী এই তারকার জাদু দেখার জন্য উপস্থিত থাকবেন।

গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিও। লিখেছিলেন, 'আমি আমার সর্বস্ব দিয়েছি; আমার আর দেওয়ার মতো কিছু নেই। তাছাড়া দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।'

দেশের হয়ে মেসি জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা। বয়সভিত্তিক দলের হয়েও বিশ্বকাপ জেতার কীর্তি রয়েছে তার। তবে এই পথচলায় কান্নাও ছিল। বিশেষ করে ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৫-১৬ টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হার হৃদয় ভেঙেছিল মেসির, সেইসঙ্গে আর্জেন্টিনা ভক্তদেরও।

/এমএইচআর

খেলা থেকে আরও পড়ুন

ধন্যবাদ জাদুকর

Logo