স্লো ওভার রেটের খেসারত দিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ একদিনের খেলায় স্লো ওভার রেটের খেসারত দিতে হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। স্বাগতিক ভারতকে ম্যাচ ফির ২০ শতাংশ, আর ওয়েস্ট ইন্ডিজকে ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নিউ চন্ডিগড়ে তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ভারত চার ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম বল করে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হওয়ায় ভারতের ২০ এবং ওয়েস্ট ইন্ডিজের ১০ শতাংশ জরিমানা হয়।
দুই দলের অধিনায়কই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতলেও এবার দুই দলই প্রস্তুত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য।
আগামীকাল (৬ অক্টোবর) লাখনৌয়ের অটল বিহারী বাজপায়ী স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।
/এমএইচআর