×
Logo

খেলাধুলা

মেসির 'লাস্ট ড্যান্স'

'অপরাজিত মনুমেন্তালে' পড়লো জাদুকরের পা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

'অপরাজিত মনুমেন্তালে' পড়লো জাদুকরের পা

লিও মেসির পায়ের নিচে ফুটবল। ভেজা মাঠে ভেঙে যাওয়া ঘাসের অগ্রভাগ আস্টেপৃষ্টে জড়িয়ে আছে বল ও মেসির পা-কে। বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন এমনই এক স্থিরচিত্র। তবে দৃশ্যমান ছবিটির অন্তর্নিহিত রূপ কি শুধু এটিই? ফুটবলের এমন কী নেই যা অর্জন করেননি মেসি? ফুটবল শাসন করেছেন মেসি। বলকে নিজের পোষ্য বানিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির ট্যাটু রাঙানো বাঁ-পায়ের এমনই এক ছবি পোস্ট করে।

এমন দৃশ্য অবশ্য ফুটবল ভক্তদের জন্য খুব একটা নতুন নয়। লিওর ক্যারিয়ারের সিংহভাগ কাটিয়ে দেওয়া স্প্যানিশ ক্লাব বার্সেলোনার লোগোও দেখা যায় ট্যাটুতে। ন্যু ক্যাম্পেও অনুশীলন চলাকালে কাতালান ভক্তরা এমন দৃশ্য দেখেছেন।

অনুশীলনে হাস্যোজ্জ্বল মেসি।

ছবিটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে। লিও মেসির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ এখানেই । ফুটবল জাদুকর দেশের হয়ে শেষবারের মতো মাঠ মাতাবেন এই সবুজ গালিচায়।

এই মনুমেন্তাল স্টেডিয়ামে দেশের হয়ে ম্যাচ খেলতে নেমে কখনও হারেননি লিও। মাঠটিতে আর্জেন্টিনার হয়ে ২৮টি ম্যাচ খেলে ২২টিতে জিতেছেন তিনি। বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে।

অপরাজিত মনুমেন্তালে তাই মেসির 'লাস্ট ডান্স' দেখতে মুখিয়ে পুরো বিশ্ব।

/এমএইচআর

Logo